রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন (পটুয়াখালী)প্রতিনিধিঃ এসো হে বৈশাখ, এসো এসো। শুভ নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুভ নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সদস্যবৃন্দ বাঙালির ঐতিহ্য উপকরণ ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন রঙ-বেরঙের প্রতীকী শোভাকারে গলাচিপা বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল থেকে শতশত মানুষের উপস্থিতিতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র‌্যালি বের করে।

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন সাহ,উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো.জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. ফোরকান কবির ,উপজেলা সমাজ সেবা কমকর্তা অলিউল্লাহ,পল্লি উন্নয়ন কমকর্তা মো.মাহবুব হাসান শিবলী, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিটিএফ স্কুল মাঠে বর্ষবরণ গানের অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে বাঙালি খাবার পান্তা-রুই ও দধিগুর খাবার পরিবেশন করা হয়। এছাড়া বর্ষবরণ অনুষ্ঠানে নাগরদোলা ও বিভিন্ন শিশুদের খেলনা সামগ্রীর দোকান মেলা প্রাঙ্গণে দেখা যায়। পরে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আ.লীগ ও তার অঙ্গ সংগঠনসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ এর নেতৃত্বে সকাল ১০ টায় বর্ষবরণ কে স্বাগত জানিয়ে মঙ্গল শোভযাত্রা ও পান্তা ইলিশ পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD