রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
চাচার দাফনের বাশঁ কাটতে গিয়ে ভাতিজার মৃত্যু

চাচার দাফনের বাশঁ কাটতে গিয়ে ভাতিজার মৃত্যু

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাচার দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে। এ খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত মফিজদ্দিন খানের ছেলে হাসেম খান বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সকালে মৃত হাসেমের দাফনের জন্য বাঁশ কাটতে যান তার ভাতিজা মিজানুর। এ সময় তিনিও হৃদ রোগে আক্রান্ত মারা যান। 

এদিকে মিজানুরের মৃত্যু খবর শুনে তার ভাই আলমগীর খান ও চাচাতো ভাই তোতা খানের স্ত্রী লামিয়া বেগমও অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চাচা এবং ভাতিজা দুজনকেই পরিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের মাতম বইছে।

হাসপাতালে চিকিৎসাধীন নিহত মিজানুরের ভাই আলমগীর খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD