রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
র‌্যাব-৮, এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২২ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন মোল্লাপাড়া সাহেবের হাট বাজারের মেসার্স কৌশল্যা ফার্মেসীর পূর্ব পার্শ্বের গলির মধ্যে জহরলাল চৌধুরীর দোকানের সামনেমাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১২ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৬.৩৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১  জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) জহরলাল চৌধুরী(৪৫), পিতাঃ মৃত প্রিয় লাল চৌধুরী, সাং- মোল্লাপাড়া, ৪ নং ওয়ার্ড, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২.৬০০  গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ এনামুুল হক বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD