বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
খালের ১১টি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন

খালের ১১টি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খালের বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে খালের উপর ১১টি বাঁধ অপসারণ করা হয়। প্রায় ১ কিলোমিটার খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে কৃষিকাজে বাঁধা সৃষ্টি করে মাছ চাষ করছিলো স্থানীয় কয়েকটি মহল। খালটির বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করে দেয়ায় দীর্ঘ ১০ বছর পর ওই এলাকায় কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বাঁধ অপসারণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলগঞ্জ ইউপির ফরিদগঞ্জ গ্রামের ভূক্তভোগী জিহাদ হোসেন জানান, ১০ বছর ধরে এ খালটি প্রভাবশালী মহলের কাছে জিম্মি ছিল। আজ উদ্ধার হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইউনিয়ন ভূমি সহকারি মো. কাইউম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে সরেজমিনে গিয়ে তদন্ত করে পাই একটি মহল সরকারি খাল বাধ দিয়ে মাছ চাষ করে আসছে। সত্যতা যাছাইয়ের পর অবৈধ বাঁধগুলি কেটে জনসাধরনের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক জানান, এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন উদ্দ্যোগে খালটিকে মুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এধরণের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD