রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে কলাপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে কলাপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ স্কাউটস দিবস-২০২২ পালিত হয়েছে।”প্রত্যেকে আমরা পরের তরে” স্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাট্য র‍্যালী বের হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

স্কাউটস উপজেলা সম্পাদক মো.নুরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা স্কাউটস লিডার মো.নিজাম উদ্দিন, স্কাউটস উপজেলা কমিশনার মো.আবুল বাশার, সহকারী কমিশনার সাহিদা পারভীন, কাব লিডার মো.মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার মো.আবদুর রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম উপকমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, আবুল বাসার, মো.নান্নু সহ চার্টার ভূক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার এবং কাব ও স্কাউট শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD