বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজ্ঞান শিক্ষকদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ

বিজ্ঞান শিক্ষকদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ কতৃক হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষকদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে কলাপাড়া উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র(জাইকা) সহায়তায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ও প্রশিক্ষক মো.সাইফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ মো.মাইনুল ইসলাম এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক আশরাফ উদ্দিন শাহিন, মো.মোয়াজ্জেম হোসেন এবং মো.জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা ৩০জন বিজ্ঞান শিক্ষক।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, আধুনিক বাংলাদেশের উন্নয়ন বিজ্ঞান শিক্ষার মাধ্যমে অর্জিত হয়েছে। বিজ্ঞান শিক্ষাকে শিক্ষার্থীদের মধ্যে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD