রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৩৭ মণ জাটকা জব্দ

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৩৭ মণ জাটকা জব্দ

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নৌ-পুলিশ অভিযানে ৩৭ মন জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নেতৃত্বে  বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান, বরিশাল অঞ্চল অফিসের পুলিশ পরিদর্শক আবদুল জলিলসহ নৌ পুলিশের সদস্যরা গত সোমবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টা থেকে ১১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন।  এ সময় বরিশালের দপদপিয়া সেতুর  টোলঘর সংলগ্ন স্থানে একাধিক যাত্রীবাহী পরিবহন ও পিকআপ ভ্যান এ অভিযান চালিয়ে আনুমানিক ৩৭ মণ জাটকা উদ্ধার করা হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দীন জানান,  বরিশাল নৌ পুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও পিকআপ ভ্যানে অভিযান  চালানো হয়। এ সময় আনুমানিক  ৩৭ মন জাটকা জব্দ করা হয়।  পরবর্তীতে গতকাল সকাল ১০টার সময় জব্দকৃত  জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, বরিশাল নৌ  পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD