রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
রুপাতলী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের হামলায় আহত-২

রুপাতলী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের হামলায় আহত-২

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের হামলায় বরিশাল জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অফিস ক্লার্ক বিপু সিকদার(৪৬) ও মালিক সমিতির কাউন্টার কলম্যান কালাম (৪৫) গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন ।

৩ এপ্রিল রবিবার দুপুর ১টার দিকে বরিশাল রুপাতলী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, রবিবার দুপুরে বরিশাল জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারন সম্পাদক শাহরিয়ার বাবু সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ ঘটনার বিচার দাবী করেছেন।

কলম্যান ইনচার্জ হারুন জানান, ওই সময়ে বাসস্ট্যান্ডের একটি চা দোকানে বসে শাহজাহান জমাদ্দার বাদল গল্প করছিল। এসময় বিএনপি নেতা এবং রুপাতলী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ , আরিফুর রহমান সুমন মোল্লার নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত কলম্যান কালাম উপর হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় শ্রমিক ইউনিয়ন অফিস ক্লার্ক বিপু সিকদার আহত হন। ঘটনার পরপরই তাদেরকে দ্রুত হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, হামলার ঘটনা তিনি অবগত নয়। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD