রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডাকাত দলের হামলায় আহত স্বামী-স্ত্রী বাথরুমে আটকে রেখে ডাকাতি

ডাকাত দলের হামলায় আহত স্বামী-স্ত্রী বাথরুমে আটকে রেখে ডাকাতি

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ‘ডাকাতির ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালে পরিবারের সবাইকে বাথরুমে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতদের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। নগরীর রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা আক্তার।

রাসেলের বোন কানিজ ফাতেমা বলেন, ‘ভোরের দিকে ৭/৮ জন ডাকাত বাড়ির কেঁচিগেট ভেঙে ধারাল অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এ সময় ওই ডাকাতরা আমার ভাই আজিজ ও তার স্ত্রী নাসিমাকে মারধর করে। পরে তাদের সন্তান লামিয়াকেসহ তিনজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে। এরপর তারা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকাসহ আরও অনেক জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাই রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে। ডাকাতদল তখন পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ‘আজিজ ও নাসিমাকে রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তাদের হাতে পোঁচ লাগে। রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।

ওসি আজিমুল করিম বলেন, ‘ডাকাতির ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD