রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
ইয়াবাসহ বরিশালে মাদক কারবারি আটক

ইয়াবাসহ বরিশালে মাদক কারবারি আটক

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালের গৌরনদী উপজেলায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ওই ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম চুনু সরদার (৪৫)। সে ঐ এলাকার মৃত ফজলুল হক সরদারের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) রাতে গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

র‌্যাব জানায়, উপজেলার কাসেমাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি চুনু সরদারকে তার নিজ বসত ঘর থেকে ২৫৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদক কারবারি করে আসছে।

র‌্যাব-৮ সিপিএসসির ডিএডি জি এম আনসার আলী জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে গৌরনদী থানায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD