রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় হামলা-ভাঙচুর, দোকানীকে পিটিয়ে হত্যা

গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় হামলা-ভাঙচুর, দোকানীকে পিটিয়ে হত্যা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মুদি দোকানে হামলা, ভাঙচুর ও দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) রাত আটটার দিকে জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মা‌টিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুদি দোকানীর নাম ইসমাইল হাওলাদার (৫৫)। তিনি ওই এলাকার মৃত সেকান্দার হাওলাদা‌রের ছে‌লে। আটক দুইজন হলেন- নুর মোহাম্মদ হাওলাদার ও বাহাউ‌দ্দিন হাওলাদার। তাদের বাড়ি একই এলাকায়।

স্থানীয়রা জানানা, ওই মু‌দি তার দোকা‌নে বা‌কি নেওয়া বাবদ স্থানীয় র‌ফিক মোল্লার কা‌ছে কিছু টাকা পে‌তেন। ব‌কেয়া পাওনা প‌রি‌ষোধের তা‌গিদ দেওয়া নি‌য়ে সকা‌লে তার সঙ্গে র‌ফি‌কের কথা কাটাকা‌টি ও হাতাহা‌তি হয়। এর জেরে ক্ষিপ্ত হ‌য়ে র‌ফিক মোল্লা তার আত্মীয় স্বজনসহ ১০/১২ জন লোক নি‌য়ে রাত আটটার দি‌কে ইসমাইলের দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

এক পর্যা‌য়ে হামলাকারীরা ইসমাইল‌কে দোকান থে‌কে না‌মি‌য়ে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে। মাথায় আঘাত পাওয়া ইসমাইল‌কে স্থানীয়রা উদ্ধার ক‌রে গলা‌চিপা হাসপাতা‌লে নেয়। সেখানে সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে‌ন।

গলা‌চিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে অভিযান চা‌লি‌য়ে দুজন‌কে আটক ক‌রে। র‌ফিকসহ বা‌কি‌দের আটকে অভিযান চল‌ছে। ইসমাইলের মৃত্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি স্বাভা‌বিক রাখ‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রফিক মোল্লাসহ অন্যদের আটকে চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD