রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
আমতলীতে ভুয়া ও জাল সনদ দিয়ে চাকরি করে সরকারি আর্থ আত্মসাৎ

আমতলীতে ভুয়া ও জাল সনদ দিয়ে চাকরি করে সরকারি আর্থ আত্মসাৎ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স:ভুয়া ও জাল সনদ জমা দিয়ে চাকরি করে সরকারি আর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে বরগুনার আমতলী উপজেলাধীন আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

সরকারি অর্থ অবৈধ ভাবে আত্মসাৎ কারী ভুয়া শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত (২২ মার্চ) একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোনাখালী গ্রামের মৃত্যু রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ আবু সালেহ। অভিযোগ সুত্রে জানাযায়, জাহিদুল ইসলামের শিক্ষা জীবনে এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত কৃষি বিষয়ে লেখাপড়ার কোন সনদ পত্র না থাকা সত্ত্বেও গত (৩০ ডিসেম্বর ২০০৪) ইংরেজি তারিখে উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন সিকদারের সাথে অবৈধ লেনদেনের বিনিময়ে সহকারী শিক্ষক (কৃষি) শূন্য পদে কতিপয় শর্তসাপেক্ষে জাহিদুল ইসলামকে কৃষি শিক্ষক হিসেবে যোগদান করান।

জাহিদুল ইসলাম ভুয়া কৃষি বিষয়ক সার্টিফিকেট দিয়ে গত (১ জানুয়ারি ২০০৫) ইংরেজি তারিখে সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করেন। অভিযোগকারী আবু সালেহ অভিযোগ দেয়ার কথা স্বীকার করে বলেন, জাহিদুল ইসলাম জালিয়াতী করে কৃষি বিষয়ক সার্টফিকেট সংগ্রহ করে চাকুরী করছেন।সোনাখালীর এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার সহযোগিতায় জাহিদুল ইসলাম একের পর এক অনিয়ম দুণীতি করলেও পার পেয়ে যাচ্ছেন। আমি জাহিদুল ইসলামের অনিয়ম দুনীতির বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বির রশিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাল সার্টফিকেটধারী শিক্ষক জাহিদুল ইসলাম উত্তর কালামপুর কালিবাড়ী নূরানী বালিকা দাখিল মাদ্রাসার অনাপত্তিপত্র/অভিজ্ঞতা সনদ নিয়ে গত (১১ অক্টোবর ২০১৫) তারিখে উত্তর সোনাখালী স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করেন এবং উক্ত পদে যোগদান করে অদ্যবদি তিনি বহাল তবিয়তে চাকুরী করে আসছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD