রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান

সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান

Sharing is caring!

অনলাইন ডেক্স: আসন্ন রমজানে বাংলাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

তারাবির নামাজে  প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে শেষ হবে।  এভাবে সারা দেশে একসঙ্গে ২৭ রমজান লাইলাতুল কদরে কোরআন খতমের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন।  তাই বিভিন্ন মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয়, তাই সব মসজিদে এক নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানানো হয়েছে।

দেশের শীর্ষ আলেম ও ইমামদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতি ঠিক করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়,বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের পক্ষে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা না করতে না পারলে  তাদের মধ্যে মানসিক অতৃপ্তি ও অতুষ্টি অনুভূত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD