বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় গাজাগাছ ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গেফতার

কলাপাড়ায় গাজাগাছ ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গেফতার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ার মহিপুরে দুটি গাঁজা গাছসহ জাহাঙ্গীর (৭০) ও খাদিজা বেগম (৩৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। রবিবার রাত সাড়ে এগারোটার দিকে মহিপুর সদর ইউনিয়নের বিপীনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে একই গ্রামের একটি বসত ঘরের মেঝ খুড়ে সাড়ে ৬ শ‘ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় জসিম উদ্দিন (৫০) ও ফাতেমা (৪০) নামের অপর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারাও সম্পর্কে স্বামী-স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই জহিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মহিপুর ওয়াপদা কলোনী এলাকা থেকে জসিম ওরফে জিএম এবং তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়। সেইসাথে মাদক ক্রয় করতে আসা লাল মিয়াকেও আটক করা হয়। জসিম বিপিনপুর গ্রামের আবুল হাসেমের ছেলে এলাকার চিহ্নিত মাদক কারবারী ও একাধিক মাদক মামলার আসামি। লাল মিয়া একই গ্রামের শুক্কুর আলীর ছেলে। এসময় জসিমের ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং মাটি খুঁড়ে ৬শ ৬০ গ্রাম গাজা ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে এসআই মাহাবুব ও বাইজিদের নেতৃত্বে  মহিপুরের বিপিনপুর গ্রামের জয়নাল পহলোয়ানের ছেলে জাহাঙ্গীর পহলোয়ান ও তার স্ত্রী খাদিজা বেগম কে ২টি গাজা গাছসহ গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযানে ওয়াপদা কলোনি এলাকায় অনেক লোকের সমাগম ঘটে। এসময় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন জসিম দীর্ঘদিন ধরে ঘরে বসে স্ত্রীর সহযোগিতায়  মাদক বিক্রি করে আসছে। তারা যুবসমাজের হাতে মাদক তুলে দিয়ে তাদের ধ্বংস করে দিচ্ছে। তবে একাধিকবার পুলিশের হাতে ধরা পরেও শোধরাতে পারেনি তারা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃআবুল খায়ের জানান, রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে জাহাঙ্গীরের বাড়ির সামনে লাগানো দুটি গাঁজার গাছ এবং জসিম উদ্দিনের ঘরের মেঝ খুড়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মহিপুর থানা এলাকায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে পুলিশ। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD