রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

বরিশালে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

Sharing is caring!

এস এল টি তুহিন: ব‌রিশাল সদর উপজেলায় ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক কারা‌রক্ষীকে আটক করা হয়।

উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে কারারক্ষী মো. নাঈম ও হাসনাইনকে আটক করে পুলিশ।

তারা দুজনই ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন ব‌রিশাল বন্দর থানা পু‌লিশের ও‌সি মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে রাতে অ‌ভিযান চা‌লিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সেবনের জন‌্যই এই ইয়াবা তা‌র কাছে ছিল। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে মামলা করা হয়েছে ও হাসনাইনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হবে বলে জানান ও‌সি।

আরেকটি সূত্রে জানা যায়, তাদের আটকের সময় ঘটনাস্থল থেকে রা‌ব্বি নামে ‌আরেক কারারক্ষী পা‌লিয়ে গেছেন।

ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌ণিক বলেন, ‘বিষয়‌টি আমরা শুনেছি। এই ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। হাসনাইনের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব‌্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD