বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে ট্রলির চাপায় গৃহবধূ নিহত

পটুয়াখালীতে ট্রলির চাপায় গৃহবধূ নিহত

Sharing is caring!

এস এল টি তুহিন: পটুয়াখালী বাউফল উপজেলার কাছিপাড়া বাহেরচর সড়কে মালবাহী ট্রলির চাপায় শিল্পি বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় কাছিপাড়া বাহেরচর সড়কে সাবেক ইউপি সদস্য সামচুল হককের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহত শিল্পি বেগম কাছিপাড়া ইউনিয়নের আনার কলি গ্রামের মো. দুলাল ফরাজির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত শিল্পি বেগম বাড়ি থেকে তার প্রয়োজনীয় কাজে কাছিপাড়া থেকে রিকশা যোগে বাহেরচর যাচ্ছিলো । এ সময় বাহেরচর থেকে ইট বোঝাই একটি ট্রলি কাছিপাড়া বাজারের দিকে যাওয়ার পথে চাপা দেয়। ঘটনাস্থলেই শিল্পি বেগম মারা যায়। এ সময় ট্রলির ড্রাইভার রিয়াজ পালিয়ে গেলেও তার সহযোগী (হেলপার) নয়নকে (২৪) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে উত্তেজিত স্থানীয় জনতা ট্রলিটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD