রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় স্থানীয় সাংসদ’র সাথে আইনজীবী নেতৃবৃন্দের মতবিনিময়

কলাপাড়ায় স্থানীয় সাংসদ’র সাথে আইনজীবী নেতৃবৃন্দের মতবিনিময়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। রবিবার রাতে আইনজীবী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংসদের বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সাথে নিয়ে বাসভবনে গিয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী কল্যান সমিতির নব নির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুর্তজা।

এদিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সংগঠন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা রবিবার বিকেলে বার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আ: সত্তার এবং বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক অ্যাডভোকেট মো: শাহাব উদ্দিন খন্দকার। পরে আইনজীবী কল্যান সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন। সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন যথাক্রমে অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন ও  অ্যাডভোকেট গোলাম মুর্তজা। সাত সদস্য বিশিষ্ট কল্যান সমিতির অন্য পদ গুলো কো-অপ্ট করার কথা জানায় সমিতি সূত্র।

সাংসদ মহিব্বুর রহমান বলেন, ’শেখ হাসিনা সরকার আইনজীবী বান্ধব সরকার। আইনজীবীদের কল্যানে তিঁনি বার কাউন্সিল ভবন নির্মানে আর্থিক অনুদান দিয়েছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা কল্পে জুডিসিয়াল কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। যা নির্মান সম্পন্ন হলে কলাপাড়ায় প্রাকটিসরত আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দূর্ভোগ লাঘব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD