রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ২৫ জেলে আটক জাল-মাছ জব্দ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ২৫ জেলে আটক জাল-মাছ জব্দ

Sharing is caring!

ক্রাইম সিন ডেক্স: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ অভয়াশ্রমে মাছ শিকার করার অভিযোগে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করে তারা।

জেলা মৎস্য বিভাগের সহায়তায় বুধবার সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগ সূত্র জানায, ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশ অভয়াশ্রমে পহেলা মার্চ থেকে ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, গতকাল সকাল থেকে জেলার কালাবাদর, গজারিয়া ও মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে ২৫ জন জেলেকে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ সহ আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হবে। ভ্রাম্যমান আদালতের বিচার অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD