রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

গলাচিপায় ঐতিহাসিক ৭মার্চ পালিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭মার্চের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। সভায় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD