বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পুলিশের ওপর হামলার ঘটনায় পটুয়াখালীর বিএনপি নেতা গ্রেফতার

পুলিশের ওপর হামলার ঘটনায় পটুয়াখালীর বিএনপি নেতা গ্রেফতার

Sharing is caring!

এস এল টি তুহিন: পুলিশের ওপর হামলার ঘটনায় পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বোর্ড অফিস বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মৃধাসহ ২৬ নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ মার্চ রাতে দুমকি থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ৫ মার্চ সকালে দুমকি উপজেলা বিএনপি নেতাকর্মীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

একই সময় সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে বিএনপি নেতাকর্মীরা যুবলীগের মিছিল লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ বাধা দেয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এতে পুলিশ সদস্য মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। এ ছাড়া ইটপাটকেলে একাধিক পুলিশ সদস্য জখম হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে আমাদের নামে ওই মিথ্যা মামলাটি করা হয়েছে। এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র। এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে এতে আমাদের কোনো ধরনের হাত নেই।

দুমকি থানা ওসি মো. আবদুস সালাম বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার সকালে কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD