রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
আমরা শাসক নয়, আমরা জনগণের সেবক: আইনমন্ত্রী

আমরা শাসক নয়, আমরা জনগণের সেবক: আইনমন্ত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স:বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শাসক নয়, আমরা জনগণের সেবক। আমাদের সরকার জনগণের সেবা করার সরকার। যে জনগণের সেবা করতে চায় আমরা তাকেই সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১৪ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণকে সেবা তো করবোই, তাদের যারা সেবা দিতে চায় তাদেরও সহায়তা করবো। আমি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের বলবো মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করার জন্য।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD