বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃস্বত্তা এখন পুত্র সন্তানের মা

ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃস্বত্তা এখন পুত্র সন্তানের মা

Sharing is caring!

এস এল টি তুহিন, : স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর বিয়ের প্রলোভন। অতঃপর কৌশলে একাধিকবার দৈহিক মেলামেশার কারণে অন্তঃস্বত্তা স্কুল ছাত্রী অতিসম্প্রতি একটি পুত্র সন্তান প্রসব করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কুরিরচর গ্রামের।

রোববার  সকালে ভূক্তভোগী স্কুল ছাত্রী জানান, তার পুত্র সন্তানের পিতার পরিচয় পেতে তিনি আদালতে মামলা দায়ের করেছেন। ওই ছাত্রীর ভাই সোহেল বলেন, একই গ্রামের আক্কাস মাঝির ছেলে দুই সন্তানের জনক মাসুদ রানা (৩২) আমার খুব কাছের বন্ধু। সে সুবাদে প্রায়ই মাসুদ আমাদের বসত ঘরে আসা-যাওয়া করতো। তারই ধারাবাহিকতায় সম্প্রতিসময়ে আমার স্কুল পড়-য়া বোনকে একাকী ঘরে পেয়ে মাসুদ রানা জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করার কারণে আমার বোন অন্তঃস্বত্তা হয়।

তিনি (সোহেল) আরও জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে বোনের কাছে বিষয়টি জেনে স্থানীয়দের নিয়ে মাসুদ ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বসেও কোন সুরাহা হয়নি। অতিসম্প্রতি আমার বোনের গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন।

পরবর্তীতে ওই সন্তানের পিতৃ পরিচয় দিতে মাসুদকে অনুরোধ করা হয়। উল্টো মাসুদ রানা ও তার সহযোগীরা নবজাতককে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন। উপায়অন্তুর না পেয়ে আমার বোন বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার গর্ভের সন্তানের পিতার পরিচয় পেতে মামলা দায়ের করেছেন।

সূত্রমতে, অভিযুক্ত মাসুদ রানা বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। ওই কলেজের অধ্যক্ষ মোঃ আলাল হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উল্লিখিত ঘটনায় প্রথমত মাসুদ রানাকে শোকজ করা হয়েছে। বিষয়টির দ্রুত সমাধান করা না হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD