মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে গণটিকাদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বরিশালে গণটিকাদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

Sharing is caring!

এস এল টি তুহিন, : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী আজ ২৬ ফেব্রুয়ারি দেশের এক কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

তারি ধারাবাহিকতায় আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১ টার বরিশাল জেলার সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডঃ মাহাবুবুর রহমান মধু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরিশাল সদর ডাঃ সুমি, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সেখানে জেলা প্রশাসক টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন পাশাপাশি টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন।

এসময় সেখানে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে টিকা নিতে আসা টিকা গ্রহণকারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোলাপ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD