রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

Sharing is caring!

এস এল টি তুহিন,: বরিশাল নৌ-পুলিশ এর জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে গতকাল  শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৯টার সময় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

এ সময় বরিশালের দপদপিয়া খয়রাবাদ সেতুর ঢালে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় একাধিক যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান,  বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত  কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান  চালানো হয়।

এ সময় আনুমানিক  ৫০ মন জাটকা জব্দ করা হয়।  পরবর্তীতে আজ সকাল ১১টার সময় বরিশাল পুলিশ লাইনস্ মাঠে জব্দকৃত  জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD