মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালের প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভীড়

বরিশালের প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভীড়

Sharing is caring!

এস এল টি তুহিন, : সারাদেশের ন্যায় কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে বরিশালের প্রতিটি টিকা কেন্দ্রে ছিলো উপচে পড়া ভীড়। শনিবার সকালে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান প্রধান অতিথি হিসেবে গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্র থেকে পুরো বিভাগের কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ অন্যান্যরা।

পরে প্রধান অতিথি মাহিলাড়া, বাটাজোরসহ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, গৌরনদী পৌরসভা, সাতটি ইউনিয়নে এবং একটি মোবাইল টিমসহ ২৪টি টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD