মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিআরইউর’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর উদ্বোধন

বিআরইউর’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর উদ্বোধন

Sharing is caring!

এস এল টি তুহিন,: বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহিদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ প্রদর্শনীল শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মুশফিকুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা,

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, কামরুল আহসান, যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধক্ষ্য বশির আহমেদসহ প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য, ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা প্রায় ৪ শত বই ও অর্ধশত ডকুমেন্ট প্রদর্শন করা হয়। উদ্বোধনের পর অথিতিবৃন্দ ও আগত দর্শনার্থীরা প্রদর্শনীস্থল ঘুরে দেখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD