রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে শিক্ষকদের ৮ দফা দাবিতে মানববন্ধন

বরিশালে শিক্ষকদের ৮ দফা দাবিতে মানববন্ধন

Sharing is caring!

এস এল টি তুহিন, বরিশাল :শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি আদালয়ের লক্ষে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বরিশাল জেলা কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (১৫) ফেব্রয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাশিপ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কর্নকাঠি মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৯৮ ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারীরা অনেক বৈষশ্যের শিকার।

বেসরকারি শিক্ষক গন মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন। যা আমাদের জন্য খুবই অপ্রতুল ও অসন্মানজনক।

পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনা কমিটির অযাতিত হস্তক্ষেপ ও নিপূড়ন শিক্ষার মানউন্নয়নে অন্যতম প্রতিবন্ধক।

বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিব জন্ম বর্ষকে চির স্মরনীয় করে রাখতে শিক্ষা ব্যবস্থা জাতীযকরনে ঘোষনা শুনতে সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। এসময় তারা ঈদের পূর্বেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

মানববন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতৃবৃন্দরা, অবিলম্বে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, ঈদের পূর্বেই উৎসব ভাতা প্রদান এবং সরকারি অনুরুপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য বাজেটে অর্থ বরাদ্দ, সরকারি সকল শর্ত পূরন করে স্বাীকৃতি প্রপ্ত সকল স্কুল কলেজ মাদরাসা ও কারিগরী প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ব্যবস্থা করা সহ ৮ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা নগরের সদর রোডে মিছিল করে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD