রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২০ মণ জাটকা জব্দ

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২০ মণ জাটকা জব্দ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮০০শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনন্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান
পোর্টরোর্ড রসুলপুর টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।

আজ (৬ ফেব্রুয়ারী )দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালিয়ে গলাচিপা থেকে ঢাকাগামী বাস নিউ অন্তরা ক্লাসিক এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, দিবাগত রাতে গোপন সংবাদে জানতে পারি গলাচিপা থেকে ঢাকাগামী উদ্দেশ্য বাস নিউ অন্তরা ক্লাসিক এ জাটকা আসছে এমন সংবাদ এ বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে  অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান পোর্টরোর্ড রসুলপুর টিমের সদস্যরা। এ সময় নিউ অন্তরা ক্লাসিক বাস থেকে তল্লাশি করে আনুমানিক ২০ মণ জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত জাটকা ইলিশ বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD