বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
এয়ারপোর্টে ইয়াবাসহ প্রবেশের চেষ্টা ও আলামত নষ্ট করার মামলায় ঝালকাঠির ইউপি চেয়রাম্যান জেলে

এয়ারপোর্টে ইয়াবাসহ প্রবেশের চেষ্টা ও আলামত নষ্ট করার মামলায় ঝালকাঠির ইউপি চেয়রাম্যান জেলে

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: এয়ারপোর্টে ইয়াবাসহ প্রবেশের চেষ্টা ও আলামত নষ্ট করার অভিযোগের মামলায় ঝালকাঠি সদরের কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানকে জেলে পাঠিয়েছে আদালত।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন। চেয়ারম্যান আবু সাইদ খান সদর উপজেলার সারেংগল গ্রামের মৃত বদর উদ্দিন খানের ছেলে।

জিআরও বৈচি বিশ্বাস জানান, গত ৩০ জানুয়ারি বিকাল পৌনে ৪টায় নভো এয়ারের বরিশাল-ঢাকা রুটের বিমান যাত্রী আবু সাঈদ খান এয়ারপোর্টে সর্বশেষ চেকিং গেট অতিক্রমকালে স্ক্যানার মেশিনে তার ব্যাগে থাকা গ্যাস লাইটার সনাক্ত হয়।

এ সময় দায়িত্বরতরা তাকে লাইটারটি বের করতে বললে তিনি প্রথমে লাইটার নাই বলে জানান। ব্যাগটি পুনরায় স্ক্যান করলে ব্যাগে লাইটারের অবস্থান পরিস্কার হয়। এতে আবু সাইদ খান ব্যাগ থেকে একটি হলিউড সিগারেটের প্যাকেটের মধ্যে থাকা লাইটারটি বের করেন।

পরে তিনি লাইটার ফেলে দেয়ার সময় নিরপত্তাকর্মীরা প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কি আছে জানতে চাইলে আবু সাঈদ খান তাৎক্ষনিক কার্বনে মোড়ানো বস্তুটি বের করে খেয়ে ফেলেন।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন কার্বনে মোড়ানো বস্তুটি ইয়াবা ছিল। বিষয়টি সিভিল এভিয়েশন সদর দপ্তরে জানালে কর্তৃপক্ষ আবু সাইদ খানের বোডিং বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ওই দিন বিমান বন্দর ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ খানকে আদালতে সোপর্দ করলে বিচারক ওই নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD