রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
পলিথিন কারাখানা সিলগালা করে দিল পরিবেশ অধিদপ্তর

পলিথিন কারাখানা সিলগালা করে দিল পরিবেশ অধিদপ্তর

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালের বানারীপাড়া উপজেলা সদরে একটি পলিথিন কারাখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় করা হয়েছে দেড় লাখ টাকা। এ সময় ৩ হাজার ১৭৫ কেজি কাচামাল ও ৩২৪ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।

রোববার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে বানারীপাড়া উপজেলার সিনেমা হল রোড এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমান পলিথিন এবং পলিথিনের কাচামাল জব্দ করা হয়। সিলগালা করে দেয়া হয় কারখানাটি। কারখানার ম্যানেজারের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান টের পেয়ে মালিক নূূর মোহাম্মদ পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, কারখানাটি সিলগালা করে এর ভিতরে থাকা মেশিনারী ৪নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দারের তত্ত্বাবধানে  রাখা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুত সংযোগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD