বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
দীপু হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

দীপু হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: দীপু হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান দীপু হালদার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, এলাকাবাসীর পক্ষ থেকে সমির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বাসদ নেতা কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা সদস্য বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৭ নং ওয়ার্ড আহবায়ক লামিয়া সাইমন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ২৯ নং ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার গত ২৭ জানুয়ারি ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সকল আন্দোলনে অংশগ্রহণ করতেন ও নিজের পরিবারকেও প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত করেছিলেন। তার নিজের আবাসিক এলাকায় তাকে ছুরিকাহত করে এভাবে হত্যার ঘটনা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। নেতৃবৃন্দ এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD