রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

বরিশালে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালে অস্ত্র, বোমা ও বোমা বানানোর সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। বরিশাল  নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার ভোররাতে বাবুল হাওলাদার ওর‌ফে বোম্ব বাবুল‌কে গ্রেপ্তার করা হয়। বাবুলের বাড়ি ভোলা সদর থানার দ‌ক্ষিণ দিঘল‌দি এলাকায়।

র‍্যাব-৮-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। র‍্যাবের কর্মকর্তা জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত‌্যা, ডাকা‌তি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।

অস্ত্র উদ্ধারের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে আরও একটি মামলা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি অ্যামোনিশন, তিনটি তাজা বোমা, ৮ শ গ্রাম গান পাউডার, ২৪‌টি ম‌্যাচ, ৫০‌টি মা‌র্বেল, দুই প‌্যা‌কেট বিয়া‌রিং বল, ১০‌টি জর্দার কৌটা, ১২‌টি বি‌স্ফোরক ভ‌র্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাঁচের টুকরা জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD