শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ঝালকাঠিতে ঢাকনাবিহীন ড্রেন মরণ ফাঁদে পরিণত

ঝালকাঠিতে ঢাকনাবিহীন ড্রেন মরণ ফাঁদে পরিণত

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: ঝালকাঠি ফায়ার মোড়ে ঢাকনাবিহীন ২টি ড্রেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ফায়ারমোড় থেকে কোর্ট রোড এবং ঝালকাঠি কলেজ রোডের যাওয়ার পূর্ব কোনে ২দিকের ড্রেনে ২টি ঢাকনা না থাকায় প্রায়ই পথচারীরা পড়ে আহত হয়। অনেক সময় গাড়ীর মোড় ঘুরতে গিয়ে চাকা ডাকনাবিহীন ড্রেনে পড়ে দূর্ঘটনার শিকার হয়।

গত শনিবার (২২ জানুয়ারী) লায়লা বেগম নামে এক মধ্য বয়সী মহিলা ফায়ার মোড়ের পূর্ব কোনে বাচ্চাসহ অটোরিকসা থেকে নামতে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে যায়। তিনি পায়ে আঘাত লেগে আহত হন। তার সাথে থাকা বাচ্চাটিও বেদম ব্যথা পায়। তাদের কান্নাকাটি শুনে পাশের পথচারীরা ড্রেন থেকে তুলে উঠিয়ে চিকিৎসার জন্যে ঝালকাঠি হাসপাতালে পাঠায়।

এভাবে প্রায়ই ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। ফায়ারমোড়ে কর্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ট্রাফিক কর্মকর্তা জানান, এই ড্রেনে পড়ে অনেকেই আহত হয়। আমাদের চোখের সামনেই দুর্ঘটনা ঘটে। পৌর কাউন্সিলরদের ডেকে এনে দেখানো উচিত।

তারা কোন ব্যবস্থা নিচ্ছে না কেন বুঝতে পারছি না ?

এ বিষয়ে আইনজীবি সহকারী জেএম আহম্মেদ বলেন, “সত্যি এটা দু:খজনক। প্রাণকেন্দ্রের চেীমাথায় এই অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝালকাঠি উপজেলার সাদারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় এ বিষযে জানান, “মনে হয় এগুলো দেখার কেউ নাই। অবিলম্বে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশা প্রকাশ করছি।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার জানান, “মেয়র মহোদয় বর্তমানে অসুস্থ আছেন। তিনি সুস্থ হয়ে অফিসে আসলে ৭ দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD