রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
বরিশালে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: জনপ্রিয় গণমাধ্যম ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘টেলিভিশন অ্যান্ড অনলাইন জার্নালিজম’ বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি)  বরিশাল এলজিইডি হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পিআইবি ট্রেনার ও ডেইলি স্টারের ব্যুরো চিফ সুশান্ত ঘোষ। কর্মশালায় সিনিয়র সাংবাদিক রনজক রিজভীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগের দুটি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার ২য় পর্যায়ে বরিশাল ভেন্যুতে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের ২০ জন করে সাংবাদিক অংশ গ্রহণ করে।

দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দায়। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের ডিডি ডা: হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও গিফট সামগ্রী তুলে দেয়া হয়।

সমাপণী বক্তব্য দেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান। অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি-শার্ট, ক্যাপ, মাস্কসহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়াও আগামী ২৬ জানুয়ারি ভোলা জেলা পরিষদ ভেন্যুতে ভোলার সাংবাদিকরা কর্মশালায় অংশ নেবেন।

সারাদেশে মোট ১৮টি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রত্যেক জেলা থেকে ২০ জন করে সাংবাদিক, শিক্ষানবিশ এবং সাংবাদিকতায় আগ্রহীরা জেলা-উপজেলা থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ গ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD