রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিসিসি’র নিজস্ব তহবিলে নির্মিত সড়কের উদ্বোধন

বিসিসি’র নিজস্ব তহবিলে নির্মিত সড়কের উদ্বোধন

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরীর কালীজিরা গুর্গা বাড়ির পোল থেকে টিয়াখালী স্কুল পর্যন্ত নব নির্মিত ২.৪ কিলোমিটার সড়কের উদ্বোধন হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল সোমবার (২৪ জানুয়ারী) বিকেলে গুর্গা বাড়ির পোল এলাকায় ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এই সড়কের উদ্বোধন করেন।

এর ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। উদ্বোধনের সময় মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার এবং ঠিকাদার মো. মাহফুজ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার জানান, গুর্গা বাড়ির পোল থেকে সাউথ এ্যাপোলা মেডিকেল কলেজ হয়ে টিয়াখালী স্কুল পর্যন্ত ২.৪ কিলোমিটার সড়কের বেহাল দশা ছিলো।

এতে ওই এলাকার হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ওই সড়কটি ডেঞ্চ কার্পেটিং করা হয়। সড়কটি নির্মিত হওয়ায় ওই এলাকার জনগণের দুর্ভোগ দূর হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD