রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে ছাত্রের রঙ্গিন চশমা ছুড়ে ফেললো শিক্ষক – বখাটের হামলার শিকার সহপাঠী

বরিশালে ছাত্রের রঙ্গিন চশমা ছুড়ে ফেললো শিক্ষক – বখাটের হামলার শিকার সহপাঠী

Sharing is caring!

বরিশালের উজিরপুরে ছাত্রের রঙ্গিন চসমা ছুড়ে ফেললো শিক্ষক, বখাটের হামলার শিকার হয়েছে সহপাঠী বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আহত সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল হস্তিশুন্ড এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুজন ১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রেলিকক্ষে প্রবেশ করে ১০ম শ্রেণির ছাত্র তুফান বেপারীর চোখে রঙ্গিন চশমা পরিহিত অবস্থায় দেখতে পেয়ে চশমাটি কেরে নিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়।

এরপর ওই শিক্ষক ২য় তলা থেকে জরুরী কাজে নীচতলায় গেলে ক্ষিপ্ত হয়ে বখাটে ছাত্র তুফান ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে নিয়ে ক্লাস বর্জন করে স্কুল মাঠে চলে যায়। কিছুক্ষণ পরে শিক্ষক ক্লাসে পুনরায় প্রবেশ করে তুফানসহ কয়েকজন ছাত্রকে দেখতে না পেয়ে বিষয়টি জানতে চাইলে তরিকুল ইসলাম নয়ন হাওলাদারসহ অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ছাফ জানিয়ে দেয় শিক্ষককে। এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বখাটে তুফান বেপারী শিক্ষক ক্লাস শেষে অফিস কক্ষে চলে যাওয়ামাত্র লাঠি নিয়ে ক্লাসে ঢুকে সহপাঠী তরিকুল ইসলামের মাথায় আঘাত করে রক্তাক্ত যখম করে। আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে আহত শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়ন জানান, আমি স্যারের কাছে সত্য কথা বলায় আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ডাঃ আমার মাথায় ৫টি সেলাই করেছেন। আমি অল্পের জন্য বেঁচে যাই। অভিযুক্ত তুফান পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সহকারী শিক্ষক সুজনের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি তিনি রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহসেন আরা শিখা জানান, ওরা একই ক্লাসের ছাত্র। না বুঝে মারামারি করেছে। বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। এছাড়াও উভয় পক্ষের অভিভাবকের সাথে দেখা করা হয়েছে। দুই দিনের মধ্যে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করা হবে।

বামরাইল হস্তিশুন্ড এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুবকর বলেন, বিষয়টি নিয়া স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যরা এক সাথে আলোচনা করে শনিবার এর মধ্যে মিমাংশা করার চেষ্টা করা হবে। এই বিষয়ে যে অপরাধী  হবে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এখন পযর্ন্ত কেউ লিখিত অভিযোগ করেনি আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD