মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঢাকা-বরিশাল মহাসড়কের ১২ ব্রিজের রেলিং ভাঙ্গা

ঢাকা-বরিশাল মহাসড়কের ১২ ব্রিজের রেলিং ভাঙ্গা

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের ১২টি ব্রিজের রেলিং ভেঙে গেছে। কয়েক বছর ধরে এই অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যাত্রী, চালক ও স্থানীয়দের। সড়ক বিভাগ বলছে, মন্ত্রণালয় থেকে অনুমতি পেলে শুরু হবে সেতু ও রেলিংয়ের নির্মাণকাজ।

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের বড়ব্রিজ। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটির রেলিং ভেঙে গেছে দুই বছর আগে। এখানে লাল নিশান আর বাঁশ ঝুলিয়ে দেওয়া হয়েছে বিপদ চিহ্ন। একই অবস্থা ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি, সমাদ্দার, আলমদস্তাসহ অন্তত ১২টি ব্রিজের রেলিংয়ের। অধিকাংশ রেলিং ভেঙে রড রেরিয়ে গেছে। এগুলোর একটিরও নেই পথচারীদের হাঁটাচলার জন্য আলাদা ব্যবস্থা। ব্যস্ত এই মহাসড়কের ব্রিজের রেলিং দীর্ঘদিনেও মেরামত না করায় ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। স্থানীয়রা জানান, এর আগে রেলিং ভেঙে গাড়ি নিচে পড়ে গেছে। এতে অনেকে হতাহত হয়েছে।

ড্রাইভাররা অভিযোগ করে বলেন, দ্রুতগামী গাড়ি চালায়, এতে অন্য গাড়িকে সাইড দিতে হয়। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জেলার সড়ক ও জনপথ বিভাগ জানায়, ৫০ বছর আগে নির্মিত ব্রিজগুলোর রেলিং মেরামতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, এ ইমার্জেন্সি ফাংশনগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা শুধু রেলিংগুলোর রিপেয়ারে যাব এবং ঢাকা থেকে ডিজাইনটা দিলে তাদের প্রেরিত ডিজাইন অনুসারে আমরা দরপত্র আহ্বান করে কাজটা করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD