বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় বিরল প্রজাতির শকুন উদ্বার

বরগুনায় বিরল প্রজাতির শকুন উদ্বার

Sharing is caring!

বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে স্হানীয় গ্রামীবাসী শনিবার একটি বিরল প্রজাতির শকুন উদ্বার করে।

গ্রামীবাসী কৃষক রিপন জানায়,সকালে মাঠে নাড়া কাটার সময় দেখতে পায় একটি বড় আকৃতি পাখি এসে নাড়ার মধ্য পড়েছে। এই দৃশ্য একদল কিশোর দেখে তারা লাঠি নিয়ে পাখীটির দিকে ছুটে যায়।

রিপন জানায়,সে গিয়ে দেখতে পায় একটি ৫/৬ কেজি ওজনের শকুন জীম দিয়ে জড়ো হয়ে বসে আছে। কৃষকদের নিয়ে শকুনটি উদ্বার করে রৌদ্রে নিয়ে আসে। শকুনটির উপরের অংশ খয়েরী গলা সাদা। গ্রামবাসী বিষয়টি সাংবাদিকদের জানালে তারা বণ বিভাগকে অবহিত করেন।

বরগুনা বণ রেইঞ্জার মতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্হিত হয়ে শকুনটি উদ্বার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন। সাংবাদিকদের রেইঞ্জার মতিয়ার রহমান বলেন,শকুন হচ্ছে প্রকৃতির বন্ধু,কি ভাবে কোথা থেকে শকুনটি এসেছে তা বলা যাচ্ছেনা বলে তিনি জানান। এটি বাংলা শকুন বলেও তিনি মন্তব্য করেন।

সুস্হ হলে কর্তৃপক্ষের নির্দেশ মত শকুনটি অবমুক্ত করা হবে। বরগুনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,হাবিবুর রহমান বলেন,শকুনটি খুবই অসুস্থ। মাথা সহ শরীরে আঘাত মনে হচ্ছে।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।যতক্ষন পর্যন্ত সুস্হ না হবে আমরা চিকিৎসা দিয়ে যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD