রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫৫ মণ জাটকাসহ আটক-২

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৫৫ মণ জাটকাসহ আটক-২

Sharing is caring!

বরিশাল কোস্টগার্ডের অভিযানে ২ হাজার ২শ’ কেজি কেজি জাটকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনন্থ বিসিজিএস বগুড়া টিম এ অভিযান পরিচালনা করেন।

আজ (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকা বুধবার এই অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সদস্যরা দিবাগত রাতে গোপন সংবাদে মাধ্যমে জানতে পারে গলাচিপা থেকে বরিশালের উদ্দেশ্যে জাটকা আসতেছে এমন সংবাদে বিসিজিএস বগুড়া টিমের সদস্যরা বরিশাল জেলার দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি কভার ভ্যান তল্লাশি করে আনুমানিক ৫৫ মণ’ জাটকা জব্দ সহ ২ জন কে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ মিলন সিকদার (৪০) ও মোঃ সেলিম হোসেন (৩৩) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং গরীব দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD