রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
কাউনিয়ায় বাবা ছেলের বিরুদ্বে ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ

কাউনিয়ায় বাবা ছেলের বিরুদ্বে ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ১নং ওয়ার্ড কাউনিয়া কমিশনার গলি এলাকার বৃদ্ব দোকানদারের উপর হামলা ও সাথে থাকা মোবাইল ও ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আবু মিয়ার বিরুদ্বে। ভুক্তভোগী (কালুমিয়ার ভাড়াটিয়া) দোকানদার মো: মোতালেব খানের জামাই কাওসার হাওলাদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার দুপুরে তার শশুর মো: মোতালেব খান দোকানে বেচা-বিক্রি করার সময় আবু মিয়া দোকানে এসেই গান বাজানোর অজুহাতে মোতালেব খানের মোবাইল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এবং মোতালেব খানের উপর হামলা করা শুরু করে। পরবর্তিতে মোতালেব খানের উপর ক্ষেপে উঠে হামলার চেস্টা চালায় আবু মিয়ার ছেলে মো: রুজবেল।

আমি এই ঘটনায় কাউনিয়া মডেল থানায় একটি অভিযোগ দিলে গত রবিবার তদন্তে আসেন এএসআই মো: বদরুল। দুই পক্ষের কাছ থেকে কথা শুনে এএসআই বদরুল চলে যাওয়ার পরে আবু মিয়ার ছেলে রুজবেল তার বাড়ির ২য় তলায় বসে আমাকে ও আমার শশুর মোতালেব খানকে ইয়াবা সহ আটক করিয়ে দিবে এবং প্রান নাশের হুমকি দিয়ে যায়। অনুসন্ধান সূত্রে জানাগেছে, হামলাকারী এই আবু মিয়া দক্ষিনাঞ্চলের বিএনপির এক বড় নেতার খুব বেশি কাছে থাকায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। অভিযোগ রয়েছে, আবু মিয়ার ছেলে রুজবেল এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে গেলেও প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। অভিযোগের বিষয়ে জানার জন্য রুজবেলের সাথে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD