বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংসদ সদস্য এস এম শাহজাদা’র মায়ের জানাজা সম্পন্ন

সাংসদ সদস্য এস এম শাহজাদা’র মায়ের জানাজা সম্পন্ন

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন ,পটুয়াখালী প্রতিনিধি ১১৩ পটুয়াখালী- ৩( দশমিনা- গলাচিপা) আসনের সাংসদ ও নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা এর রত্নগর্ভা মা মিসেস ছকিনা খানম এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমার জানাজার নামাজ দশমিনা উপজেলার মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ জানুয়ারী রবি বার বেলা সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ পড়ান এ উপজেলার মধ্য বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব সুলতান আহমেদ। মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার ও মরহুমার ভাই বীর মুক্তিযোদ্ধা কে. এম. নুরুল হুদা, মরহুমার ছেলে সাংসদ এস,এম শাহজাদা, মরহুমার ভাই আবু আবু তাহের খান,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলম গীর, মরহুমার স্বামী হাজী লুৎফর রহমান সেলিম।

উক্ত জানাজার নামাজে এসময় অংশ গ্রহণ করেন, পটুয়াখালীর জেলা প্রশাসক জেলা মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ( পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান পটুয়াখালী -১ আসনের সাংসদ এর প্রতিনিধি ও পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাড, আরিফুজ্জামান রনি,বাউফল ও গলাচিপা পৌর সভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল ও আহসানুল হক তুহিন, দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্,দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউপির চেয়ারম্যান এ্যাড, ইকবাল মাহামুদ লিটন, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার গন, গলাচিপা, দশমিনা ও বাউফল থানার অফিসার ইনচার্জ( ওসি) গন, বাউফল,দশমিনা ও গলাচিপার বিভিন্ন ইউপির চেয়ারম্যান,মেম্বারগন এবং বিভিন্ন দপ্তরের নানা স্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃ বৃন্দ, সুধীজন ও মরহুমার আত্নীয়- স্বজন সহ হাজার হাজার ধর্ম প্রান মুসলমান গন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD