রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গভীর রাতে বরিশালে দুর্ধর্ষ ডাকাতি, ১ ডাকাতকে গণধোলাই

গভীর রাতে বরিশালে দুর্ধর্ষ ডাকাতি, ১ ডাকাতকে গণধোলাই

Sharing is caring!

বরিশালে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকর্তার সাহসিকতায় এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। তবে ডাকাতদলের অন্যান্য সদস্যরা সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৩২ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে প্রকাশ্যে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন আগামীকাল (রবিবার) এ বিষয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের জানানো হবে। বাড়ির মালিক মোঃ আতাহার আলী খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার পাকা ভবনের পেছনের দরজা ভেঙে ৮/১০ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে এবং তাকে জীম্মি করে ফেলে। পরে তার মেয়ে ও স্ত্রীকে শ্লীলতাহানীর ভয় দেখিয়ে ডাকচিৎকার দিতে নিষেধ করে। এ সময় ডাকাতদল তার স্ত্রী ও মেয়েকে জিআই পাইপ দিয়ে আঘাত করে।

পরে তার ঘরে থাকা ওয়ারড্রপের মধ্য থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও সুকেসের মধ্য থেকে ৩২ হাজার ৩শ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাত দলের প্রত্যেক সদস্য মুখোশ পড়ে হাতে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে আসে। যাওয়ার সময় কৌশলে রেজাউল নামের এক ডাকাত সদস্যকে গৃহকর্তা আতাহার আলী ধরে ফেলেন এবং ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উত্তম মধ্যম দেয়। পরে থানা পুলিশে খবর দিলে আধাঘন্টা পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে আটককৃত ডাকাত রেজাউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে থানার ওসি সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। এদিকে এ ঘটনার পর আটককৃত ডাকাত সদস্য বাটনা এলাকার রেজাউলের কাছ থেকে মুঠোফোন উদ্ধার করে তার সূত্র ধরে সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো কাউনিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সত্তার সিকদার ও শহিদুল। জানা গেছে, আটককৃত সত্তার সিকদারের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সত্তার সিকদার ও শহিদুল নামে দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া আটককৃত ডাকাত সদস্য রেজাউলকে গ্রেফতার দেখিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, ডাকাতির বিষয়ে আগামীকাল (রবিবার) প্রেস ব্রিফিং করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD