রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Sharing is caring!

বরিশালে নানা আয়োজনে নগরের শহীদ সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেকে কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা-কর্মীরা। মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে কেক কাটার মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাদ, রাজীব আহমেদ, রইজ আহম্মেদ মান্নাসহ সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচির মঙ্গলবার সকালে ৯ টার দিকে জাতির জনকের মূরাল্যে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের শ্লোগানে মুখরিত করে। সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা এবং ছাত্র সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পরে বেলা ১২ টার দিকে নগরীতে ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD