শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ৬ বছরেই শহররক্ষা বাঁধে ধস

বরিশালে ৬ বছরেই শহররক্ষা বাঁধে ধস

Sharing is caring!

নগরীর স্পিডবোট ঘাটসংলগ্ন বাঁধের পাশে পিঠা বিক্রি করেন মনিরুন্নাহার। তিনি বলেন, আমাগো এই সাইডের বাঁধ ভাঙ্গা বছর তিনেকতো হইবেই। আমরা যে রাস্তার উপর দিয়া হাঁটতাম, হেডাও ভাইঙ্গা গেছে বাঁধ ডাইব্বা যাওনে। এয়া সংস্কারও হয়না, কেউ দেখতেও আয় না।

নির্মাণের ছয় বছরেই একাধিকস্থানে ধসে গেছে বরিশালের শহররক্ষা বাঁধ। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি বরিশাল সিটি কর্পোরেশন। ফলে ঝুঁকিতে পরেছে বাঁধসংলগ্ন এলাকা। সরেজমিনে দেখা গেছে, বাঁধের নগরীর ৩০ গোডাউন বধ্যভূমিসংলগ্ন একটি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের পেছনের গেটসংলগ্ন একটি, মেঘনা তেলের ডিপোসংলগ্ন স্থানে একটি, মুক্তিযোদ্ধা পার্কের আশপাশে আরও চারটিসহ মোট সাতটি স্থানে বড় ধস রয়েছে। দেবে গেছে বাঁধের সড়ক। বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালে কীর্তনখোলা নদীর পারে সাগরদী খালের মুখ থেকে চরকাউয়া খেয়াঘাট পর্যন্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

এর মধ্যে ২৫ কোটি টাকা দিয়ে বাঁধ ও বাকি টাকা দিয়ে বাঁধের উপর সড়ক নির্মাণ করা হয়েছে। নদী দখলের অভিযোগ ওঠায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয়ায় হাইকোর্টে একটি রিট হলে বাঁধের কাজ শেষপর্যায়ে এসে বন্ধ হয়ে যায়।

এ কারণে সাগরদী খালের মুখের ছোট ব্রিজ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ পর্যন্ত বাঁধ ও সড়কের কাজ ঝুলে আছে। পরবর্তীতে যতটুকু বাঁধ নির্মাণ হয়েছে তার উপরেই সড়ক তৈরি করেছে সিটি কর্পোরেশন। সচেতন নাগরিকদের মতে, সম্ভবত এখানেও বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে।

এই বাঁধে ত্রুটি দেখা গেছে আরও ২/৩ বছর আগে থেকেই। মানুষের দুর্ভোগ কমাতে এগুলো ভালোভাবে সংস্কার করা উচিত। এমনভাবে পরে থাকলে শহর পুরোপুরি ঝুঁকির মধ্যে পরবে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, শহর রক্ষা বাঁধের ধসের বিষয়টি নিয়ে আলোচনা করে এবং ধসের জায়গাগুলো প্রকৌশল বিভাগকে পরিদর্শনের জন্য বলা হয়েছে। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD