রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায়  জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১০টায়  উপজেলা প্রশাসন ও সমাসেবা কার্যলয় কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, উপজেলা সমাসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম এবং শাপলা সমাজ কল্যান সংস্থার সভাপতি সালাম বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ উদ্দিন বিপু, বিভিন্ন ইউনিয়নের  স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিবন্ধি সংগঠনের সদস্যবৃন্দ, এনজিওর কর্মকর্তা ও গণমাধ্যম কমীরা।

অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD