রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

বরিশালে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

Sharing is caring!

করোনাকালে ‘বই উৎসব’ না হলেও স্কুলে স্কুলে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন নতুন বই। আজ শনিবার সকাল থেকে বরিশাল নগরীর স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগে সারা দেশে একযোগে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

শনিবার সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বরিশাল জেলা প্রশাসক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার, সদর উপজেলা শিক্ষা সহকারী অফিসার চাহিদা বেগমসহ শিক্ষা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন বই হাতে পেয়ে আনন্দিত উল্লাসিত কোমলমতি শিশুরা। তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বরিশাল জেলায় ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD