রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে চিকিৎসাধীন আসামি হাতকড়াসহ পলায়ন

বরিশালে চিকিৎসাধীন আসামি হাতকড়াসহ পলায়ন

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান নামে একজন আসামি হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার এই আসামি পলায়ন এবং বরখাস্তের ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বাইরে নিরাপত্তা প্রদান করে না বলে জানিয়েছেন পরিচালক। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশ কমিশনার। পালিয়ে যাওয়া মাসুদ নগরীর হাটখোলা এলাকার মো. হারুন খানের ছেলে।

দায়িত্বে অবহেলায় অভিযুক্ত দুই পুলিশ হলেন পুলিশ লাইন রিজার্ভের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরামী। পুলিশ জানায়, নগরীতে একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

তার পাহারায় ছিলো দুই পুলিশ সদস্য। ভোরে ওই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। এই তথ্যের সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘চিকিৎসকরা চিকিৎসা দেন। নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আইনশৃঙ্খলা বাহিনী।

পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মুঠোফোনে জানান পুলিশ কমিশনার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD