শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
মানুষ পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত পবিত্র কোরআন

মানুষ পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত পবিত্র কোরআন

Sharing is caring!

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। এই মহা গ্রন্থের একটি অক্ষরও আগুন স্পর্শ করেনি।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠির যুব প্রধান জনাব মশিউর রহমান শাহিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার বেলা ১১ টার দিকে আমরা যখন উদ্ধার কাজ করছিলাম, তখন একটি সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ দেখতে পাই আমরা তার পড়ে উদ্ধার করে দিয়াকুল গ্রামের একজন মুসল্লীকে দিয়ে  কোরআন শরীফটি পার্শ্ববর্তী একটি মসজিদে পাঠিয়ে দিয়েছি ।
তিনি বলেন,এমন ঘটনায় অবাক সকলে। এত ক্ষয়ক্ষতির মাঝেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন,এমন অলৌকিক ঘটনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছে।

দিয়াকুল গ্রামের বাসিন্দা মাওলানা লুৎফর রহমান বলেন, ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ আছে অনেকেই। আর আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে লঞ্চে থাকা সব জিনিসপত্র ভস্মীভূত হয়। কিন্তু পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চে  পবিত্র কোরআন শরীফ ছিল। অন্যান্য জিনিসপত্র কয়লা হয়ে গেলেও আগুনের লেলিহান শিখা কোরআন শরীফের একটি অক্ষরও স্পর্শ করেনি। আগুনে কোরআন শরীফের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফটি দেখতে উৎসক জনতা ভিড় জমায়।

স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার পবিত্র গ্রন্থ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানান এই শিক্ষার্থী।

এ স্থানীয় একই গ্রামের ৬৫ বছর বয়সী শাহাদাত হোসেন বলেন, কোরআন শরীফটি আমাদের মসজিদে রেখে দেয়া হয়েছে। তবে লঞ্চ এ কোরআন শরীফ টি কে রেখেছিলো সে তথ্য পাওয় যায়নি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ  চার দিন পর সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD