বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
৭ দফা দাবি নিয়ে বরগুনায় মানববন্ধন

৭ দফা দাবি নিয়ে বরগুনায় মানববন্ধন

Sharing is caring!

নিরাপদ নৌ-ভ্রমন নিশ্চিত এবং ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বরগুনায়। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে এগারোটায় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যাত্রীদের ৭ দফা দাবিগুলো হলো- ১. দূর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, ২. আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, ৩. প্রত্যেক লঞ্চে জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে, ৪. আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে, ৫. প্রতি লঞ্চে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, ৬. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবেনা, ৭. প্রতি বছর লঞ্চের ফিটনেস চেক করতে হবে।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধন বক্তৃতা রাখেন-  বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, লোকো বেতারের মনির হোসন কামাল, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল ও টিটু প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, জাগোনারীর নির্বাহী পরিচলক ডিউক ইবনে আমিনসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সকল যাত্রীবাহী যানবাহন কতৃপক্ষের কাছেই যাত্রীদের তথ্য থাকে। কিন্তু লঞ্চ কতৃপক্ষের কাছে যাত্রীদের কোন তথ্য নেই, একারণে ক্ষতিগ্রস্তদের সঠিক পরিমান নির্ধারণ করা সম্ভব হয় না। আমাদের দাবি থাকবে এরপর যাত্রীদের পুর্নাঙ্গ তথ্য নিশ্চিত করতে হবে। এছাড়াও যাত্রীদের পর্যাপ্ত জীবনরক্ষকারী সরঞ্জাম নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, লঞ্চ মেরামতের পর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ইঞ্জিন পরিক্ষা করাতে হবে। চালক ও স্টাফদের গাফলতির কারণে ঝালকাঠি ট্রাজেডিতে হতাহত বেশি হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবী জানাচ্ছি।

বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধনে আরও অংশগ্রহণ করে বিডি ক্লিন, দুর্বার, সাইক্লিস্ট সোসাইটি বরগুনা, সাইন্স সোসাইটি বরগুনা,  লোকবেতার, জাগোনারীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়। এরপর থেকেই প্রশ্ন ওঠে লঞ্চ ব্যবস্থাপনায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD