বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বরিশালে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

লঞ্চ দুর্ঘটনায় নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, সকল গণপরিবহণে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ও সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করা, শেবাচিমে অবিলম্বে বার্ন ইউনিট চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ করে দলটি। বাসদ বরিশাল জেলা সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, নজরুল ইসলাম খান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোহরা রেখা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সাগর দাস আকাশ, বিজন শিকদার, লামিয়া সাইমুন।

তারা বলেন, এভাবে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু, অনেকে নিখোঁজ এবং শতাধিক মানুষের অগ্নিদগ্ধের ঘটনায় সারা দেশের মানুষ শোকে স্তব্ধ। এইসব গণপরিবহণে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী এবং কর্মচারীদের প্রশিক্ষণ থাকলে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যেত।

আবার আহতদের বেশির ভাগকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও একটি বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দগ্ধ রোগীরা।

নেতৃবৃন্দ অবিলম্বে সকল নিহত পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সকল ঔষধের ব্যবস্থা সরকারিভাবে করে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান এবং অবিলম্বে শের-ই-বাংলা মেডিক্যিাল কলেজে বার্ন ইউনিট চালু ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD